www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয়ের কথা

নরম কাতর হৃদয়ের কথা
গভীর বিস্ময়ে শুনেছি জগতে
সেখানে রয়েছে অস্পষ্টতা
শুনেছি এই পৃথিবীর পথে।
অবেলায় শুনেছে এক কবি
একা কোন সমুদ্রের পাড়ে
ঢেউয়ের মাঝে এঁকেছে ছবি
সে হৃদয় গ্রাস করেছে তাঁরে।
নীরব যতজনে এটা শুনেছে
তাঁদের কথা আমি জানি
পৃথিবীর নীতি তাঁরা জেনেছে
দেখেছে ধূসর মাঠখানি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast