www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশ্চর্য ছবি

আশ্চর্য ছবি এক দেখেছি এখানে,
না শাদা না কালো,
কখনো তেজস্বী কখনো নম্র হতে জানে,
আদমের সন্তান দাবি করে,বানরের রূপ দেখালো।
এই ছবিতে ভাদুপূজা,এই ছবিতেই সিজদা জানে,
লকলকে এই ছবিটা মৃত ইতিহাস,
এই ছবিতে নিজেরে সেরা মানে,
এইসব অর্থহীন অনুপ্রাস।
এই ছবিতে রাম রহিম,এই ছবিতে বোমাবাজি,
ধর্ম তাদের ব্যবসা গুনে,
মৃত্যু কী আর বোঝে এইসব কারসাজি!
আশ্চর্যের এই কথা শুনে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লাগল প্রিয়।ধন্যবাদ কবি.....
  • ভাল
  • মো : আবুল হোসেন ১৬/০২/২০১৮
    nice
 
Quantcast