www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিজয় ২০১৭

ভালবাসা আর ভয় মিশে গেছে মনে,
বিজয়ের রঙে মুক্তি থাকে না আজ,
বিচলিত নারী ভালবেসে যায় রণে,
অরাতি দমনে ঝেড়ে ফেলে সব লাজ।
তবুও পুরুষ কর্ষণ করে বামা,
সতেরোতে হায়! ওরা বাস টেনে ধরে,
কলঙ্ক দেয় মুছতে বিজয়নামা,
এই বিজয়ের দাম গেছে আজ মরে।
পুরুষেরা কেন বোঝে না বিজয় মানে,
বিজয় যে লেখা একাত্তরের গানে।


[মাত্রাবৃত্ত ছন্দ : ৬+৬+২]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আব্দুল হক ২১/১২/২০১৭
    বেশ সুন্দর, ধন্যবাদ!
  • একনিষ্ঠ অনুগত ১৫/১২/২০১৭
    সিংহাসন অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন, তেমনি বিজয়ও।।

    লেখা ভালই লাগলো।
  • শ.ম. শহীদ ১৪/১২/২০১৭
    অনিন্দ সুন্দর।
    শুভেচ্ছা।
  • সুন্দর
 
Quantcast