www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুড়ি

থুথ্থুরে এক বুড়ি আছে
এই গাঁয়েতে থাকে,
মাঝে মাঝে শ্যামল কান্তিরে
বাপ বলে সে ডাকে।

যৌবন গেছে পায়ে হেটে
কিছুটাতো ট্রেনে,
অকালে তার বাপ মরেছে
ঝিনাইদহ লেনে।

কষ্টে কাটে দিনগুলো তার
খেয়ে না খেয়ে,
সময় সবই পার করে দেয়
আনন্দ গান গেয়ে।

বয়স তার কতই হবে?
নব্বই কিংবা আশি,
ভিক্ষার চালে দিন চলে
আর চলে দাঁতছাড়া এক হাসি।

মাঝে মাঝে গেছি আমি
বুড়ির কাছে ধারে,
ভাবখানা দেখে মনে হতো
নির্লিপ্ত একেবারে।

যমদূত কি তাকে নিতেই ভুলে গেলো?
এই ভেবে সে মাঝে মাঝেই হয় এলোমেলো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন
  • নাবিক ১৮/০৭/২০১৭
    😢😢😢
  • ন্যান্সি দেওয়ান ১৮/০৭/২০১৭
    Good.
    • গল্পকার,আপনাকে শুভেচ্ছা।
 
Quantcast