www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করোনা রোগীর সেবক প্রশংসার পাওয়ার যোগ্য

করোনা রোগীর সেবায় যে লিখেছে নাম
- সাঈদ আহম্মেদ কবির খান

করোনা রোগীর সেবায় যে লিখেছে নাম
এ যুদ্ধে তুচ্ছ করে নিজ জীবনের দাম
সালাম তোমার জন্য, সালাম হাজার সালাম।

লাসের মিছিল বাড়ছেই দিনদিন
তবু অটল থাকছে ভয়হীন
শত চেষ্টায় রোগীর দেহে দিচ্ছে খানিক আরাম।
সালাম তোমার জন্য, সালাম হাজার সালাম।

মরণের ভয়ে ভীতু মানুষ যখন থাকছে দুরে সরে
তোমরা তখন বাঁচাও মানুষ মৃত্যুর সাথে যুদ্ধ করে।
আবার যদি হয় স্বাভাবিক
তোমরা হবে বীর সৈনিক
ইতিহাসে তোমরা হবে নতুন শিরোনাম।
সালাম তোমার জন্য, সালাম হাজার সালাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast