www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাধবী লতা ছিলে তুমি ০১

মাধবী লতা ছিলে তুমি ০১
জামাল উদ্দিন জীবন

হৃদয়ের মন্দিরে ছিলো তোমার বসবাস
মনেরই গহিনে লুক্কায়িত ছিলে সেই তুমি
আমি ছিলাম চলমান পথ যাত্রী চলেছি একা
কোন ভুলে তোমার পানে হয়ে গেল দেখা।

তুমি ইশারাতে ডাকলে আমায় তোমার কাছে
বলেছিলে তোমার গোপন কিছু কথা আমার পানে
শুভ্র চাঁদের জ্যোৎস্নায় উজ্জ্বল তোমার মুখ খানি
রুপালী নদীর জলে টলমল ঢেউ খেলে যায় যৌবন।

নীল সাগরের ছোঁয়ায় মাতাল সমিরনে কর পাগলামি
হরেক রঙের সমাবেশ,সুন্দর করে সাঁজানো গোছান তুমি
প্রথম প্রেমের সুধা পানে তৃষ্ণার্ত দুজনার অবুঝ দুটি মন
তোমায় দেবী রূপে বসিয়ে ছিলাম মনে একা নির্জনে।

মিলনের জড়াজড়ি, সব কিছু ভুলি তোমার ধ্যানে মগ্ন
তৃষা প্রাণের দিশা পেয়ে ছিল তোমায় আপন ভেবে
ভাবিনি কখনও তুমি আমায় পর করে দিবে ভুবনে
স্মৃতির পাতায় কত স্মৃতি ভাসে একাই তা দেখি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • অভিজিৎ হালদার ০৭/১১/২০২১
    ভালো অনুভব।
  • ফয়জুল মহী ০৬/১১/২০২১
    খুব সুন্দর অনুভূতি ছোঁয়া কবিতা।
  • চমৎকার এক অনুভব প্রকাশ কবি দা
 
Quantcast