www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেশ ছিলাম ০২

বেশ ছিলাম ০২
জামাল উদ্দিন জীবন

আমি ফুল না হয়ে কলিতেই বেশ ছিলাম
কোন ভুলে তোমার পদতলে আসলাম
সুখ না হয়ে দুঃখই বেশ ছিলাম
তোমার কাছে এসে দীর্ঘ নিশ্বাস ছড়ালাম।

পুষ্প না হয়ে সুগন্ধে বেশ ছিলাম
তোমার কাছে এসে প্রাণটাই হারালাম
নদী না হয়ে ঢেউতেই বেশ ছিলাম
তোমার কাছে এসে জীবনের কূল হারালাম।

পাখি না হয়ে প্রজাপতিতেই বেশ ছিলাম
তোমার কাছে এসে বিবর্ণ রঙ বুকে নিলাম
সুর না হয়ে ছন্দেই বেশ ছিলাম
সুর হয়ে আজ বেসুরে জগতে বাজলাম।

বাস্তব না হয়ে স্বপ্নেই বেশ ছিলাম
বাস্তবে এসে স্বপ্নগুলি সব হারালাম
কানন না হয়ে পাপড়িতেই বেশ ছিলাম
কুঞ্জ হয়ে পাপড়িগুলো সব ঝড়ালাম।

নদী না হয়ে বিলেই বেশ ছিলাম
নদী হয়ে সমস্ত শরীর দূষিত হলাম
বাগান না হয়ে তরুতে বেশ ছিলাম
বাগান হয়ে ব্যথা বুকে বয়ে বেড়ালাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ন্যান্সি দেওয়ান ০৫/১০/২০২১
    Great
  • ফয়জুল মহী ০৪/১০/২০২১
    যাদুকরী লেখা মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম,
  • ফয়জুল মহী ০৪/১০/২০২১
    যাদুকরী লেখা মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম
  • অভিজিৎ হালদার ০৪/১০/২০২১
    সুন্দর অনুভূতি
 
Quantcast