www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাগলের মত ভালোবাসতে ০১

পাগলের মত ভালোবাসতে ০১
জামাল উদ্দিন জীবন

বর্ষার প্রলেপ হাওয়া বয়ে যায় দুরবনে
মাঝে মাঝে বৃষ্টি পড়ে মোর সোনা অঙ্গে
ঝর্ণার মত কল কল প্রতিধ্বনি শুনিও কানে
প্রভাতের স্নিগ্ধ সৌরভে ফুটেছে গোলাপ।

শিশির ভেজা ঘাসের উপর পড়ে চন্দ্রের
ঝিকি মিকি আলো প্রিয়তমা ভালোবাসো
আজ বড় বেশি মনে পড়ে সেই তোমাকে
যাকে না দেখলে দিনটাই শুভ হতো না।

যার আঁখিতে আঁখি না রাখলে অন্ধকার
যার মুখের বাক্য শুনার জন্য অস্হির
আমার কর্ণ কুহর সেই তুমি কোথায়?
আমি জানি পাগলের মত ভালোবাসতে।

তোমার উদ্যাম প্রেমের দ্যুতি আমায়
প্রতিনিয়তো ভিতর বাহির অস্তিত্বেও
মজ্জায় মিশে আমাকে ভাবায় আজও
হৃদয়ে বাজে তোমার কথা বারে বার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাখাওয়াত হোসেন ২৪/০৯/২০২১
    চমৎকার লেখনি।
  • মাহতাব বাঙ্গালী ২৪/০৯/২০২১
    প্রেম
    সে অমর শক্তি-
    মাতাল অনুভব করায়
    জীবনের শিরায় শিরায়
  • ফয়জুল মহী ২৩/০৯/২০২১
    অনেক সুন্দর লিখেছেন।
  • ভাল।
  • সুন্দর
 
Quantcast