www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি হীনা ০১

তুমি হীনা ০১
জামাল উদ্দিন জীবন

নীল আকাশে উড়ে যায় কত রঙের পাখি
তুমি হীনা জগত মাঝে আমি একা থাকি
দু নয়নে তোমার মুখটা শুধু আমি দেখি
কোথায় আছ কেমন আছ ওগো মোর সাথী।

ফুলে ফুলে সাজানো জীবন বাধবো সুখের বাসা
তোমাকে কাছে পেতে মনে করছে ভীষণ আশা
রেখেছি তোমায় মন মন্দিরে অতিব যতন করে
আমায় ছেড়ে তুমি বন্ধু দূরে থাকবে কেমন করে?

স্বপ্নের জাল বুনেছি তোমায় নিয়ে যাব অনেক দূরে
বিশ্বজগত দুজনে অপলক নয়নে দেখব ঘুরে ঘুরে
ফুল দেখ কলিতে ঝরে যায় ঘ্রাণ ছড়িয়ে সৌরভ
কি আছে মানুষের কি কারনে করে এত বেশি গৌরব।

আসে না তাদের জীবনে বসন্ত বসে না ফুলে অলি কুল
ভোমরা কভু শোনায় না গান করে গুঞ্জন শতদলে
আসে না বনে পাপিয়া পাখিরা করে না আর গান
আমার কাছে আসিতে মন তোমায় করে আহ্বান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১২/০৯/২০২১
    ভীষণ সুন্দর লিখেছেন
  • অভিজিৎ হালদার ১২/০৯/২০২১
    সুন্দর মনের অব্যক্ত ভালোবাসা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
 
Quantcast