www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয় বাবা

প্রিয় বাবা
জামাল উদ্দিন জীবন

যখন আমি ছোট তুমি তখন অনেক বড়
আমি যখন হাটি হাটি পা পা আপন ঘরে
তুমি নিজের কমর্টা করে দায়িত্ব মনে করে
স্কুলেতে যাই আমি বাবা তোমার হাতটি ধরে।

রোদ বৃষ্টি ঝড়ে তুমি আগলে রাখো যত্নে মোরে
আজ চাকরি হতে হলো ছুটি বুঝি বয়সের ভারে
কত কথা কত স্মৃতি আমার আজ শুধু মনে পরে
তোমাকে খুঁজে ফিরি আমি হাজার লোকের ভীরে।

আদর ভালোবাসা স্নেহ মমতার পরশটুকু যে চাই
তোমার মত আমার বড় বান্ধব কেহ ভুবনেতে নাই
সোনালী সে সোনামাখা দিনগুলি হৃদয়ে দেয় উঁকি
আমার মাথায় তোমার মত হাতটি বলায় না দেখি।

দু,আঁখির নোনা জ্বলে কষ্টে মোর বুকটি ভেসে যায়
বাবা সকলকে দেখি চারিপাশে তোমর মুখটি নাই
অজানা দেশে চলে গেলে আর ফিরবেনা কোনদিন
আমার মন প্রাণে ব্যথার জোয়ার ধারা বহে সবর্দাই।

কেমন শোধ করি আজ তোমার ভালোবাসার ঋণ
এ ঋণ পরিশোধ হবেনা জানি আমি বাবা কোনদিন
আমিও যে বাবা হলাম তোমার ব্যথা বুকে নিলাম
বুঝলাম তোমরা কষ্ট আমায় মানুষ করার জন্য করতে।

নিজে না খেয়ে না পড়ে আমার জন্য শুধু ছুটে বেড়াতে
রাত দিন তুমি সকল রক্ত পানি করে ঘাম এক করতে
আমার ভিতরে তোমার জন্য করে আজও হা হা কার
এ যেন জন্ম জন্মান্তরের বাঁধন কভু নয় তা হারাবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর আন্তরিক উচ্চারণ প্রিয় কবি।
  • ফয়জুল মহী ০৫/০৯/২০২১
    Respect father
  • বাবার প্রতি শ্রদ্ধা
 
Quantcast