www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা আমাদের গ্রাম ০২

কবিতা আমাদের গ্রাম ০২
জামাল উদ্দিন জীবন

সোনালী ফসল থাকে এখানে বারো মাস
কৃষক ভাই নব আনন্দে করে জমি চাষ
আমার গ্রাম খানি স্বপ্ন ঘেরা ছবির মতন
ভালোবেসে সকলে করি যতন এই হলো পণ।

পাখি ডাকে প্রভাতে এখানে করে শব্দ কিচির মিচির
গাছি ভাই দিয়ে যায় রস রেঁধে খাই পিঠা আর খির
শিশুগন পাঠাতে দেয় মন কাজেতে করে গমন
বৈকালে বসে আসর পুঁথি পড়ার সবাই অবসর।

নিশিতে শুনি পালা গান করে মধুর আয়োজন
ভরে যায় মধুর সুরে আনন্দে মন আর প্রাণ
চাঁদনী রাতে চাঁদের সাথে হয় মধুর আলাপন
তারার সাথে বন্ধন হয় এখন সকলি নির্জন।

সোনালী ফসল মাঠে হাসে হাসে কৃষকের মুখ
এখানে থাকে চিরদিন অবারিত সুখ আর সুখ
দুঃখ কভু না আসুক ফিরে আমাদের গ্রামে
সকলে আমরা এই কামনা করি মনে প্রাণে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমান শেখ ২৫/০৮/২০২১
    ভীষণ ভালো লিখেছেন। শুভকামনা কবি।
  • ফয়জুল মহী ২৫/০৮/২০২১
    ভীষণ ভালো লেগেছে l
  • Fantastic!
  • ডাঃঅলোক সরকার ২৫/০৮/২০২১
    খুব ভালো লাগলো।
  • ভালো।
  • অভিজিৎ হালদার ২৫/০৮/২০২১
    ভালো
 
Quantcast