www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের অবেলায় ০২

জীবনের অবেলায় ০২
জামাল উদ্দিন জীবন

ভর দুপুরে ঝিরি ঝিরি হাওয়ায় গাছের শাখায় প্রাণ জুড়াই
আমার কথা তোমার কি বন্ধু আজও একটুও মনে পড়ে নাই?
কেমনে আছ আমায় ভুলে তুমি অন্য কারো যুগল বন্ধনে
নিঝুম রাতে দমকা হাওয়ায় ভেঙ্গে গেছে প্রেমের উদ্যানের তরী।

মিলন মালা খানি গলাতে পরিনি শেষ বেলায় তেমার আপন হাতে
যেখানে যাও আমায় সাথী করে নাও কভু ভুল করো না তাতে
ঝরা পাতার মত আমিও ঝড়ে যাব যদি তোমারে না কছে পাই?
নিঃশেষ হবে প্রেমেরী উদ্যান মৃত্যু আমায় করিবে বরণ ধরাতে।

ঝরা পাতার কান্নায় তুষার করবে স্মরণ সেদিন প্রিয়া আমাকে
আমি অজানাতে হারিয়ে যাবো বহু দূরে তোমারি জীবন হতে
দেখবে না কোনদিন আমার চেনা মুখ খানি এ জগতের মাঝে
সাজিয়ে নিয়ো তোমার নতুন জীবন বালুকা বেলার মেলায় ।

নতুন সাথী নিয়ে গড়বে সুখের বাসর থাকবে সুখের নীড়ে
ভুল করে খুঁজো না কভু আর আমায় হাজার লোকের ভীরে
মন থেকে মুছে নিও তোমার হাতে যত্ন করে আঁকা ছবিটারে
আমি না হয় থাকবো পড়ে উদ্যানে মরু হয়ে জীবনের অবেলায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল।
  • ফয়জুল মহী ২১/০৮/২০২১
    অনুপম সৃজনে মুগ্ধতা ।
  • তাবেরী ২১/০৮/২০২১
    বেশ সুন্দর
  • আমান শেখ ২১/০৮/২০২১
    সুন্দর প্রকাশ।
 
Quantcast