www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক দুর্বিনীত কিশোর

এক দুর্বিনীত কিশোর

চোখে রঙিন স্বপ্ন নিয়ে ছুটে চলা এক দুর্বিনীত কিশোর
তাকে বানিয়েছি ক্রীতদাস।
কেড়ে নিয়েছি তার চিন্তাজগতের সার্বভৌমত্ব।
কিশোরটি একদিন হয়ত হিমালয়কে করত পদদলিত,
দুর্গম পাহাড়ের চূড়ায় একদিন উঠেছিল সে
দেখতে কোথায় থেকে আছড়ে পড়ে জলপ্রপাত।
এই বন্য স্বাধীন পাহাড়জয়ীকে
পায়ে বেড়ি পড়ালাম,
এখন সে পা বাড়ায়না বন্ধুর পথে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast