www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারী স্রোতের দুটি কবিতা



এক

পাখিদের ডানায় ভর করে নেমে অাসে সন্ধ্যা
শীতের পাখিরা খেলে লুকোচুরি
নাতিশীতোষ্ঞ দেশের এই
হাকালুকি বিলে,
সল্ট লেকের পাশে
সবুজ চাদরে বসা জুটি
গাঁ ভাসাবে প্রণয় স্রোতে।।


দুই


চিরচেনা এক নারীর ভাষ্যমতে-
দূর থেকে দেখা শান্ত তাকে
আসলে নাকি শান্ত সে নয় কখনোই
উত্তাল সমুদ্রের ঢেউ বুকে নিয়ে চলা
ক্রমেই প্রসারিত হয় তার ঢেউয়ের সীমানা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast