www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গণিতের ছাত্রী

পেন্সিলের কাঠখড়ি সঙ্গী হীরকের স্বগোত্র
ভুতুড়ে ভ্যালেন্টাইনে পাশের ম্যানসনে
চাঁদের স্নায়ুতে লিনিয়ার এলজাবরার চাষ
গণিতের ভগ্নাংশে কবিতা নিষিদ্ধ ভ্রূণ।
নিশিতে চাঁদের ঘুমে তারার স্রোত
জলস্রোতে দারুচিনির ঘ্রাণে
ধৈর্যের পাহাড় অব্দি এক জোড়া চোখ
ক্রমশে ছায়ার সাথে নুড়িপাথর একীভূত।
শূন্য উদ্যানে কাঠেরপুতুল শরীরে রোদ্দুর
রূপ আর অভিলাষ শূন্য বুকে এপিটাফ
সুতোকাটা ঘুড়ির নিভৃত আত্মহত্যা।
সে গণিতের ছাত্রী, শঙ্খচিলে নেই তার অভিলাষ।
অলৌকিক বৃষ্টিবিন্দু গায়ে মেখে
রক্তাক্ত সঙ্গীত-সাহিত্য
সে শুধু বোঝে পিথাগোরাসের উপপাদ্য।
আকাশের ঘূণাবর্তে, অংক কষে অশ্রুজল পানি।
অন্ত্রের গ্রন্থিতে যতই গিঁটু পেঁচুক
অভিলাষ প্রাণের ভেতরে মূর্ছা যাক।
সে গণিতের ছাত্রী, নুড়িপাথরের সাহেবান।
২০.১০.১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৪/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast