www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন

জীবনে আমি বুকের মধ্যে
       রেখেছি হাজার বেদনার বসতি,
ভরে আছে অশ্রু নিমজ্জিত
নিষ্ঠুর যে কত স্মৃতি।
জীবন তো তাই আজ
হয়েছে বিবর্ণ ঝরাপাতা,
নিষ্পলক দৃষ্টিতে ঘটে যাওয়া
       ঘটনাগুলো দিচ্ছে অনেক ব্যাথা।
বিশ্বাস করবে কি জানিনা
       আজ যে মন আর মানে না,
চেষ্টা করেও পারছি না
       কি করে ভুলবো তোমায় জানি না।
চোখের সামনে চলে গেছো তুমি
       অন্তহীন অন্তিম দিগন্তে,
স্মৃতির ভিড়ে জমে আছো
       মনের কোণায় অজান্তে।
জীবন বৃক্ষের শাখা প্রশাখায়
       প্রতিচ্ছবি শুধু তুমি,
বিবর্ণ ঝরাপাতায় বিষন্ন হয়েছে
        শুধু এই মাতৃভূমি।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইমরান খাঁন সুজল ২৬/০৫/২০১৭
    ভাল লিখেছেন কবি!
  • খুব ভালো হয়েছে।
    • ধন্যবাদ প্রিয় কবিকে মন্তব্যে অনুপ্রাণিত হলাম আমি
  • সাঁঝের তারা ২৩/০৫/২০১৭
    ভাল কবিতা
 
Quantcast