www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার নামও

সবুজ গাছে সবুজ পাখি
এখন যে খুব কম,
মানুষ রূপী হায়না কিছু
হয়েছে ওদের যম।
প্রয়োজনে কাটতে কি আর
নিষেধ কোনো আছে,
কিন্তু এখন পায় না যে ছাড়
বিশ্বায়নের কাছে।
আকাশ ছোঁয়া অট্টালিকা
সাফ করে সব সবুজ,
এমন উন্নতির সোপানে
চলবে শুধু অবুঝ।
অক্সিজেনের জোগান দেয় আর
বিষকে গ্রহণ করে,
স্বাস্থ্যকর ও উপযোগী
বসবাসের তরে।
উপকারি গাছ লাগানোর
দায়িত্ব কি একার,
বরং সুযোগ বিশ্বপাতায়
তোমার নামও লেখার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast