www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নতুন আফ্রিকার

রাজনীতি কি আমরা বুঝি
বুঝবে কেবল রাজা,
ওদের প্যাঁচে সরল মানুষ
ভুগবে শুধু সাজা।
দেশটা ওদের খুবই প্রিয়
মানুষ দাবার ঘুটি,
মন দিয়ে তাই দুই খেলোয়ার
বাঁধছে শক্ত জুটি।
গণতন্ত্রের বুলি মুখে
কাজে স্বৈরাচারি,
ওদের পাশে জুটবে অনেক
মীরজাফরের সারি।
ক্ষমতার দুই পাগলিনী
বিশ্ব এক বেঈমান,
দাবার ঘুটি দক্ষ হাতে
চালিয়ে যেতে চান।
তাইতো আজ এ মানুষগুলো
হারিয়ে অধিকার,
ক্রীতদাসের জীবন যাপন
নতুন এ আফ্রিকার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast