www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারুণ্যরে

তারুণ্য ও তারুণ্যরে
চল এগিয়ে চল,
কিশোর যুবা আর তরুণে
বাড়তে নতুন বল।
তোর পায়েরই চিহ্ন দেখে
চিনবে ওরা পথ,
ভয় পাবে না বাধার পাহাড়
বুক ভরা হিম্মত।
তোর সততার প্রেরণাতেই
জালিয়াতির ফাঁদ,
এই পৃথিবীর চিত্র থেকে
করবে যে বরবাদ।
তোর কাছে তাই এই মিনতি
রাখবি নামের মান,
যার খোঁজে সব দিশেহারা
তার দিবি সন্ধান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর হয়েছে বেশ।
    তারুন্য এগিয়ে চলুক!
    • এফ সাকি ০৯/০১/২০১৪
      বেশ বেশ বেশ
      তোমায় ঘিরে থাক
      সুখেদের রেশ।
 
Quantcast