www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাদর সম্ভাষণ

খোশ আমদেদ সুস্বাগতম
নতুন বছর আজকে,
স্মৃতির পাতায় উল্টে রাখি
দুঃখ সুখের ভাঁজকে।
জয়ের বলে বুকটা ভরে
পথে এসো নামি,
পরাজয়ের গ্লানি ঝেড়ে
জীবনটা হোক দামি।
নতুন দিনে নিজে নিজে
বদলে গেলে সবে,
নতুন দেশের স্বপ্নটা ঠিক
বাস্তবায়ন হবে।
বদলে দেবার শপথ নিয়ে
নতুন আরেক সন,
দ্বার খুলে তাই জানাই তাকে
সাদর সম্ভাষণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast