www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনের মতো মন

ভালোবাসার ফুলকুঁড়িকে
যে ফোটাতে চাও,
মন কাননে যত্ন করে
মালির পরশ দাও।
ফুলকুঁড়িটা পাপড়ি মেলে
তোমায় দেবে ঘ্রাণ,
দুখ ব্যথায়ও একটু সুখের
পরশ পাবে প্রাণ।
ভালোবাসা ভালো লাগা
এক ভাবাটা ভুল,
ভালো লাগায় নেইতো সুবাস
যেমন কাগজ ফুল।
রূপে সুন্দর আর গুণধর
আত্মীয়তা ধন,
বাহ্যিক সবই মূল উপাদান
মনের মতো মন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast