www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একুশ তুমি বুকের গভীরে

একুশ তুমি উদ্দাম উচ্ছল
তুমি অজস্র চোখের জল।
সালাম,বরকত,জব্বার তোমরা
দিয়েছো যে সম্মান,
বুকের রক্ত ঢেলে দেবো তবু
হবে না তো প্রতিদান।
যাদের জন্য স্বাধীন মোরা
স্বাধীন মোদের ভাষা,
কোটি মুখে হাসি ফুটেছে
মিটেছে মায়ের আশা।
তাঁদের স্মৃতি রাখতে ধরে
একুশ আসে বারবার ফিরে,
এভাবেই যেন আগলে রাখি
বুকের গভীরে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইদুর রহমান ২২/০২/২০১৫
    চমৎকার।
    মহান একুশের শুভেচ্ছা।
  • চমৎকার হয়েছে।
  • সবুজ আহমেদ কক্স ২২/০২/২০১৫
    অনেক ভালো লাগলো একশের কবিতা.........।
  • রফিক রায়হান ২১/০২/২০১৫
    সুন্দর
 
Quantcast