www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দ্বিতীয় মৃত্যু

অথবা শেষ বিকেলে দলছুট উড়ে যাওয়া পাখির মত একাকীত্ব,
বড্ড বেশি একা হয়ে গেছি,
জানি যা চললে গেছে তা ফিরে আসার নয়,
আক্ষেপ নেই, অভিমান নেই,
আছে ধূলো জমা কিছু মিথ্যে স্মৃতি,
যেটুকু আমি সত্যি ভেবেছিলাম
অথচ তুমি মিথ্যের ফুলঝুরি ছড়িয়ে অপমান করলে ভালবাসার।
তাইত বলি, আত্মার মৃত্যু মানে প্রথম মৃত্যু,
এখন দ্বিতীয় মৃত্যুর অপেক্ষায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খায়রুল আহসান ১৮/০৪/২০১৭
    আত্মার মৃত্যু নেই, মনের মৃত্যু থাকতে পারে। আর দেহের মৃত্যু তো আছেই।
  • খুব সুন্দর প্রকাশ।
  • সুন্দর কবিতা ।মুগ্ধ হলাম


    আছে ধূলো জমা কিছু মিথ্যে স্মৃতি,
    যেটুকু আমি সত্যি ভেবেছিলাম
  • সুন্দর
  • ভালো।
 
Quantcast