www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অস্ফুট পুষ্প

একদিন শাঁখে উঠিবে পুষ্প যে ফুটি
সকলি তারে করিল আদরে আবেদি
পুলকে মনোরথ হইত অভ্রভেদী,
ক্ষণকালে কেহ করিত না তারি ত্রুটি
করিতে সিদ্ধ দিয়াছে তারে শ্রেষ্ঠ উদি।
আকাশের পানে চাহিয়া ছাড়িল মাটি
একদিন দিবে যে হায় পরিপূর্ণ খাঁটি,
সকলি রহিল যে অপলক বিভোরে।

একদা অলি বসিয়া গায় কাড়িল সম্ভ্রম,
চূর্ণে চূর্ণে ঢাকিল মম
হায় পুষ্প সকলেরি সাধের
হয়ে রইল অস্ফুট ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast