www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে যৌবন

হে যৌবন -
তুমি কি দিকভ্রান্ত!... বিভ্রান্ত!
তুমি কি ভুলেছো নজরুল, সুকান্ত?
হে দুরন্ত,... দুর্বার যৌবন
হে আঠারোর প্রমত্ত যৌবন!
খুঁজে ফিরি তোমার বুকের
সেই গনগনে লেলিহান আগুন!
কোথায় হারিয়ে গেলে?
জানতে ইচ্ছে হয় ভীষণ!
নিভে গেছে অগণিত মানুষের
ক্রমাগত বিষ-নিঃশ্বাসে
উত্তাল ঢেউ এসে থেমে গেছে অবশেষে
নীতিহীন রাজনীতির তীরভূমিতে এসে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপন গায়েন ০৫/১২/২০১৯
    খুব ভাল।
  • অসাধারণ সুন্দর মানবতাবাদী কবিতা।
    কবির জন্য রেখে গেলাম একরাশ শুভেচ্ছা।
    ভাল থাকুন। পাশে থাকুন।
  • যৌবন জাগ্রত হোক।
  • Tanju H ০৬/০৭/২০১৮
    অসাধারন।
 
Quantcast