www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা ঘুম একটা ঘাম একটা একাত্তর

ঘুম থেকে উঠলেই ইদানিং চোখগুলো
দ্রুত বায়োস্কপ থেকে বেরিয়ে পড়ার মত
আচনক খুলে ফ্যালে রাত,
ঘুমটা রাত্রীদের বায়োস্কপের মত।
অথবা জনাকীর্ণ দূপুরে সেঁটে থাকা স্বপ্নরোদ।

একটা বীজ খুব চেনা লাগা ধানের মত,
অন্য বীজটা হুতুমপেঁচার বাচ্ছা,
আমার ঘুমগুলো অচেনা একটা ধানরাত-
সবুজবাহী স্বপ্নের মতোন,
আর হুতুমপেঁচাকে ভয়াল ঘামের জননী বলে
ডেকেছি এক সময়।

একটা সময় ভুলেই গিয়েছিলাম প্রশ্নটাঃ
আমার বেহাত হওয়া ঘুমগুলো
পৌণে দু'টোর মধ্যেই ফিরে দেবে কিনা?

একটা নিশাচর ঘাম ভুল শুধরাতে আসেনা -
আসে ভয়কে লুকাতে।


আমার ঘুম
আমার ঘাম,
একাত্তরের দিনে ফিরে নেয়া
অন্য একাত্তর নয়তো?
.
লেখাঃ ৬/৪/২০১৭ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast