www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিজোফ্রেনিয়া শীত

বৈদ্যুতিক খুঁটি বেয়ে নেমে আসা দয়িতার শীত
দরিদ্রদের উঠোনে নামাচ্ছিলো কুয়াশার প্লেন,
আমি দারিদ্রতা ভুলে প্লেট ভর্তি শীতকে
সেঁক দিতে শুরু করি উনুনে।

সিমের মাচানে যে রৌদ্র সাংসারিক হচ্ছিলো
বলে আমি মনে করেছিলাম-
অক্ষরের সমীকরণে তাকে ভাবতেই পারি রোদ্দুরের ট্রেন,
ভাবতেই পারি রক্ষণশীল বুনো নক্ষত্র
গোধূলী নামাচ্ছে বলে
সে সন্ধ্যায় গেঁও প্রেমিক ইশারা বুঝেনি।

আমি প্রেমিক চাঁদকে ডেকেছিলাম আমার একান্তে....
অথচ শীতের ডোড়াকাটা বাঘ সিজোফ্রেনিয়া ছড়ালো
আমি আক্রান্ত শিকারীর মত বিশৃঙ্খল চিল।

লেখাঃ ২১/০১/১৭ইং

বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast