www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঈদ বদলায় জীবন

একটা দিন বদলে দেয়
আত্নীয়তায় মন
হিংসা আজ দূরে থাক
সকলেই আপন।

ভোর থেকেই ঈদের খুশী
ছড়িয়ে দেয় মাঠে
কোলাকুলি আর সালাম শেষে
ভিন্ন রাস্তায় হাঁটে।

ঈদ বদলায় সভ্য সমাজ
ঈদ বদলায় খায়েস
সবার মুখে খাবার জোটে
সেমাই চিনি পায়েস।

গরীব দুঃখীর মুখেও ফোটে
অহিংসার হাসি
নতুন জামা পড়িয়ে গায়ে
পরস্পরে ভালোবাসি।

লেখাঃ২১/৫/১৬ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast