www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আরো একবার দেখা হলে

আরো একবারর দেখা হলে
নির্ভুল একটা কিস ছুঁয়ে দেবো কপালে,
তারপর কথার মাখামাখি।

আরো একবার দেখা হলে
এই নয়নাভিরাম সবুজদের বলে দেবো
এটিই আমার মগজের ভেতর গুছিয়ে রাখা ধ্যান,
অতঃপর ব্যাকুল চোখাচোখি।

যতক্ষণ না তুমি বলবে
প্রকৃতি হবে বলে স্তনস্থ্য পর্বত পাল্টে গেছে
এই সব চা বাগান,আর ধবল মেঘ
পাল্টে গেছে গল্পে গল্পে,
তুমিও তাই বদলাতে পেরেছো...

তখন আমার লক্ষ লক্ষ চোখ
দাঁড়াবে এক সাথে
বিশ্বাস গুলো ধ্যান ঝেড়ে বলবে
এসো না ; কতযুগ পার হয়েছে স্পর্শহীন।

লেখাঃ ১৮/৪/১৬ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast