www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টি ও প্রেম

আকাশের যুক্তিতে
মেঘ দলের মুক্তিতে
নামলো যে বর্ষণ...
গা ভিজে হেঁটে দুলে
কলেজের গেট খুলে
হয়ে গেলো দর্শন।

পিচ পথে হেঁটে হেঁটে
বৃষ্টিটা চেটে চেটে
চকিত দৃষ্টি..
পাশ কেটে চলতেই
দুটো কথা বলতেই
থেমে গেলো বৃষ্টি।

রিম ঝিম ছন্দে
কিছুটা দ্বন্ধে
হাত নেড়ে গুডবাই...
জলকেলি নয়নে
ছন্দ চয়নে
এলোমেলো হয়ে যাই।
লেখাঃ১/৭/১৫ইং
.............গয়নাকুড়ি,বগুড়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast