www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উদাসী শিল্পী

বালু তীরে আঁকিবুঁকিতে ব্যস্ত যে বালক আজ
দুঃসময় যে ওতপেতে ছিলো সেটা জানায়নি তাকে সবুজ পাহাড়
সাগর তাকে বুঝিয়ে দেয়নি সূর্যটা অনেক দুরের কিছু
মৃত্তিকা ব্যাখ্যা করেনি, কেন বৃষ্টি ভেজা মাটি ঐশ্বরিক নেশা ছড়ায় ?
শুধু নরম ভীতু মেঘগুলিই তার দুঃখ আঁচ করেছিলো দূর দিগন্ত থেকে
ততোক্ষণে অনেক দেরি হয়ে গেছে, রোদ্দুরে ভরে গেছে খোলা বারান্দা !

৫ই মে ২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast