www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কমিউন

জীবনের কত না ঘটনা
সারিবন্ধি হয়ে থাকে
কবিতার খাতায়।
দৃষ্টিহীন যত দার্শনিক
সুযোগ পেলেই লেখে
কালজয়ী যত
দুর্বোধ্য দর্শনের অখাদ্য টনিক।।
মাও-সে-তুং নির্বাসিত জঙ্গলমহলে।
লেলিনের মলিন ছবিটা
পার্টি অফিসের মসৃণ দেয়ালে।
সমাজবাদের জট
হ্যাভ আর হ্যাভনট।
খুলেও না খোলে
মার্কসের মালিন ছাবিটা
পার্টি অফিসের মসৃণ দেয়ালে।।
ছেষট্টিতে স্বাধীনতা,
প্রষ্টেটে কত ব্যাথা,
বেঁচে থাকা ক্যাথিড্রালে।
ধুলো জমে দাসক্যাপিটালে।
হো-চি-মিন ঝুলে থাকে
পার্টি অফিসের মসৃণ দেয়ালে।
তোমাদের মতবাদ।
সাম্য-বাদ, সামাজ-বাদ,
মদ্দাকাথা মানুষবাদ।
(তবুও) সময় পেলে,
চলে এসো আমলাসোলে।
খোলামেলা উঠোনে
আমাদের কমিউনে,
সাদ্যোজাত আমিনা বিবির ছেলে
নিশ্চিন্তে দুধ খায় –
সাবিতা মাসির কোলে।।
----- o -----
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast