www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি আমি

তুমি আমার অরণ্য
আমি তোমার বৃষ্টি
তবে কেন দরজা দিয়ে খুঁজতে বলো আকাশ?

তুমি আমার নদী
আমি তোমার তরী
তবে কেন দরজা দিয়ে খুঁজতে বলো প্রপাত?

তুমি আমার সমুদ্র
আমি তোমার চাঁদ
তবে কেন দরজা দিয়ে খুঁজতে বলো জোয়ার?

তুমি আমার অহংকার
আমি তোমার ঘর
তবে কেন দরজা দিয়ে খুঁজতে বলো পারাপার?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast