www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লাজ

ফাল্গুনী হাওয়াতে হিয়া যে জড়াতে
বাউরিয়া  আজ জোস্নার  দোলাতে।

হাত টুকু বাড়িয়ে একটু রেখো,
চোখ টুকু সরিয়ে একটু দেখো,
                              আছি মজে আমি যে
তোমার  সোহাগের আঁচে তোমারি ভালো বাসাতে।।

ফুল ফোটে জড়িয়ে তোমার হাতে,
সব গন্ধ ছড়িয়ে  আকাশ  রাতে,
                                 মরি লাজে আমি যে
তোমার চোখের মাঝে   তোমারি  ভুল ছোঁয়াতে।।


বিকাশ দাস
মুম্বাই
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast