www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রঙের খেলা

মনের ভিতর রঙ কুঠুরি
খোঁজ মিলেছে চাবির।
ফাগুন মাসে আগুন ধরাক
আবির, আরও আবির...

রঙ খেলেছে কৃষ্ণচূড়া
গাছের থেকে নেমে।
রঙ খেলেছে রামধনুও
যেই পড়েছে প্রেমে।

বিকেলবেলার লাল সূর্য
ওই আকাশের কোলে
বসে আছে, চাঁদের গালে
রঙ মাখাবে বলে...

চাঁদ হাসল, রঙের ছোঁয়া
যেই লাগল ভালো,
সব রঙকে ঘুম পাড়ালো
চাঁদের মিঠে আলো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast