www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডাক্তার

যত আছে ভক্ত
চোষো তাঁর রক্ত,
ব্যাঙ্কের লকারটা
কর আরো শক্ত।
সামান্য ক্যাপসুলে
সব ব্যাথা যায় ভুলে,
তবু তুমি কত বিষ
দাও তাঁর গালে তুলে।
লোকে খোঁজে সস্তা
তুমি ভর বস্তা,
তবে বল কিভাবে
থাকে আর আস্থা ?
আশা নিয়ে যায় হেঁটে
ঘ্যাঁচ করে দাও কেটে,
অর্থের বিনিময়ে
শোয়াচ্ছ শেষ খাটে !
শিখেছ কি মন্ত্র
রেখে কিছু যন্ত্র,
করছ ব্যবহার
পাস করা অস্ত্র।
সরলের ব্যাখ্যা
গেলে পায় অক্কা,
তুমিওতো শোবে বেডে
কে করবে রক্ষা?
সব দেয় সরকার
তবু আরো দরকার
মানুষের সেবা করে
কবে হবে ডাক্তার?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast