www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘশ্বাস

হয়তো আমি চলে যাবো
আসবোনা আর ফিরে,
দেবো না আর সাড়া যতই
ডাকো মধুর সূরে!

অন্য কোন পৃথিবীতে
করব বসবাস,
আমায় ভেবে ছেড়ো সেদিন
একটা দীর্ঘশ্বাস!

অতৃপ্ত এ আত্মা তাতে
পরম শান্তি পাবে!
আমি বীনা তোমার জীবন
অপূর্ণ কি রবে?

সময় হলে যেতেই হবে
প্রাণ তো বাঁধন হারা,
স্মৃতি গুলো ধুয়ে নিও
নামলে বৃষ্টি ধারা।

তাতেই তুমি খুঁজে পাবে
নতুন ফুলের সুবাস,
আমার কথা পড়লে মনে
ছেড়ো দীর্ঘশ্বাস!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast