www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার জীব্ন সাদা কাগজ

আমার জীবন সাদা কাগজ সাদাই থাকিলো।
যে আমাকে বুঝেছিলো সেও চলে গেলো,
আমার জীবন সাদা কাগজ সাদাই থাকিলো।

এ জীবনে বুঝেনি কেউ যে আমাকে বুঝেছিল-
সেও আমায় ফাকি দিয়ে চলে গেলো।
আমার জীবন সাদা কাগজ সাদাই থাকিলো।

এ জীবনে চেয়েছি যা পাইনি কখনো,
যা ছিলো জীবনে তা ফুরিয়ে গেলো।
আমার জীবন সাদা কাগজ সাদাই থাকিলো।

শুকিয়ে পাতা ঝরে গেলো পানি নাহি কভু পেলো,
আমার জীবন শুকনো পাতা হাওয়াতে উড়ে গেলো।
আমার জীবন সাদা কাগজ সাদাই থাকিলো।

যায়রে গলে মমের পুতুল, জীবনে সব করেছি ভুল।
আমার জীবন ডুবা তরি, ডুবেই থাকিলো।
আমার জীবন সাদা কাগজ সাদাই থাকিলো।

যে আমাকে বুঝেছিলো সেও চলে গেলো,
আমার জীবন ফাকা কলস ফাকাই থাকিলো।
আমার জীবন সাদা কাগজ সাদাই থাকিলো।

...........................
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast