www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কল্পনা

কবির সাথে কল্পনায় আমিও
কতদিন গ্রামের মাঠে প্রান্তরে
ঘুরে বেড়িয়েছি, দেখেছি কত গাছ,
কত পাখি,কত শ্যামল শষ্যের হিল্লোল।

দেখেছি মেঘমেদুর বিষন্ন আকাশ।
কখনো শ্যামার নরম গান
ধবল বকের নীড়ে ফেরা
শান্ত অনুগত নীল সন্ধ্যা
কত দুঃখ দ্রারিদ্রের চিত্র
কত বঞ্চনা,দীর্ঘশ্বাস,কত অন্ধ
প্রথাচার, কত ভূত প্রেত কবন্ধের
রোমাঞ্চিত কাহিনী,কত আশা নিরাশায়
শুনেছি সন্ধ্যায় মন্দিরের ঘণ্টাধ্বনি.....

কল্পনার আবেশের ঘুম ভাঙ্গলো..!
ব্রহ্মপুত্রের পারে দাঁড়িয়ে
লাল টুকটুকে সূর্য্য ওঠা দেখলাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast