www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চলনক্ষম নির্জীব

চলনক্ষম নির্জীব

বড্ড ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখে
আজ কাল
এপাড়া ওপাড়া
চলনক্ষম নির্জীব হৃষ্ট পুষ্ট আম জামের
চেনা চোখে কোন মানুষ ভাসে না
দুপেয়ে দেখলেই ঘেউ ঘেউ করে
স্থির শকুন চোখে-
দ্যুতিতে জন্মান্তরের
ছেদ চিহ্নহীন প্রশ্ন শতেক শতেক;

অমানুষ তাই দূর থেকে হাসে
হাসে আর হাসে
আজন্ম সুখ তার

নিজেকে দেখি
মানুষ আর অমানুষের ভিড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast