www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুক্তি

পিঞ্জরেতে পাখী আজ করছে ডাকাডাকি
আকাশ তারে ডাকে শন শন বাতাস ডাকে
সবুজ পাতা ডাকে....
সেই পাখিটা পিঞ্জরেতে কেমন করে থাকে?
একদিন পাখী মেলবে ডানা
নীল আকাশে মেলবে ডানা
পাবে রোদ্দুর মাখা ঝরণার ঠিকানা (আহা )
আঁধার রাতে জোনাক জ্বলে
ব্যথার আগুন বুকে....
সেই পাখিটা পিঞ্জরেতে কেমন করে থাকে?

পাখী পায়না ডানা, পাখীর উড়তে মানা
তার দুচোখ জুড়ে শুধুই আগুন ছড়ায়
কবে সে যাবে অজানায় ।

একদিন কালো মেঘের ঘটায়
রাত ঘনালো মেঘের ঘটায়
বাতাস ছোটে শুকনো পাতা মাথায় (আহা )
সাগর তুফান বুকে ভাঙ্গলো নিজের খাঁচা
পাখী শুন্যে গেল উড়ে....
সেই পাখিটা ঝড়ের সাথে যায় আকাশে উড়ে
সেই পাখীটা পাবেই খুঁজে আলোর ঠিকানা ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ২৫/১২/২০১৪
    সুন্দর হয়েছ,ধন্যবাদ
  • ইজ ইট গান অর কবিতা...................?
    লাইনগুলো তে আরেকটু মনোযোগটা বাড়িয়ে দিলে বেশি সুন্দর হতো................
 
Quantcast