www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিরব চোখে অঝোর বৃষ্টি

তুমি হয়ত ভুলেই গেছ প্রথম দিনের কথা
অন্য কোনো সুখে মাতো, অন্য বুকে মাথা।
আমিও চেয়েছি ভুলে যাব, নতুন করে সাজাবো সব,
স্মৃতিগুলো মোরে ঘুরিয়ে ফিরিয়ে তোমায় করায় অনুভব।
তুমি হয়ত ভুলে গেছ অপলক ঐ দৃষ্টি,
ভুলিনি তাই নিরব চোখে আজ অঝোর বৃষ্টি।
এই যে বাঁচা তার চেয়ে মরণই বেশ ভালো
নিবর চোখে অঝোর বৃষ্টি মনের আকাশ কালো।
তুমি হয়ত ভুলেই গেছ আমি ভুলতে পারিনি
তাইতো আজও খুঁজি তোমায় কী দিন কী রজনী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast