www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুগ্ন সমাজ

এই সমাজের কী যে হলো
সবখানেতেই দূর্নীতি,
কী করে ভাই এগিয়ে যায়
অভাগা এই জাতি।
কোটি টাকার মামলা যেথা
কাজ হবে তার আধা,
করবেও তাও যেমন তেমন
আবার খাওয়ার ক্ষুধা।
দেশ চালাতে পদে পদে
দিয়ে গেলাম চাঁদা,
কিন্তু যখন চাচ্ছি সেবা
দিচ্ছি আবার তা।
যোগ্যতার দাম শূণ্যে গেল
এখন তুমি গাঁধা
দেশ চালাবে আজকে তারাই
যাদের আছে দাদা।
ডিগ্রীগুলো মালা করে
ঝুলিয়ে রাখো গলে,
পারলে বাপের ভিটা বেঁচে
ভরিয়ে দাও থলে।
এই সমাজের কী যে হলো
সবখানেতেই দূর্নীতি,
তাইতো আজও বেগ পেল না
উন্নয়নের গতি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast