www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমায় নিয়ে

জানিনা তোমার দুচোখ আজ কাকে খোজেঁ
আমি তোমাকে চাই বাতাবি লেবু পাতার বাজে বাজে
একটানা বৃষ্টিতে উড়ে আকাশ ফড়িং
মনটা আজ করে যেন তিড়িং বিড়িং।
চাই পেতে ফিরে এক গোধূলী সন্ধ্যা
দাড়িঁয়ে একা দেখি মহানন্দা
দেবদাস হতে গিয়ে পাবর্তীকে চাই
কোথায় আছ আমার প্রিয়া এখন জানা নাই।
তোমার মনে হয়তো আজ আগামী স্বপ্ন
হয়তো বিভোর হয়ে একাকী মগ্ন
ভাবছ বসে বসে সোনালী দিনগুলি
খুলে গেছে তোমার মনের দরজাগুলি।
কল্পনায় আর আমি আল্পনা আকিঁনা
হৃদয় মাঝে তোমায় নিয়ে বাসা বাঁধিনা
স্মৃতির পাতা যেন আজ কাব্য অফুরান
মনেতে আছে যে জন সেই আমার জান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast