www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেন দূরে ঠেলে দিলে

এতো দূরে ঠেলে দিলে আমায়
ছিলাম তোমার এতো কাছাকাছি মায়ার আলোয়,
ধীর পায়ে এসেছিলে জীবনের কাছে
চলে গেলে আমায় ছেড়ে সবই করে মিছে।
বালুচরে বেচেঁ আছি স্বপ্নের অালোর খুঁজে
যদি দ্বীপ শিখা নিয়ে আস হৃদয়ের কাছে,
এলোমেলো করে দিলে এ জীবন আমার
সবই যেন মিথ্যে ছলনার আঁধার।
এতো ভালবাসা  পেয়েছিলাম তোমা হতে
এতো কাছাকাছি ছিলাম দুজনাতে
তবো ভালবাসার লাল গোলাপ তোমায় দিতে গিয়ে
জীবনটা আমার যে গেল ক্ষয়ে।
স্বপ্নের মাঝে তুমি এসো ভালবাসা দিব তোমায়
দূরে চলে গেলে কেন একা করে আমায়?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমরা সবাই তোমার পাশে আছি। বেশ ভালো লাগলো। শুভেচ্ছা রইল অনেক।
  • জহরলাল মজুমদার ২৩/০৭/২০১৫
    মন্দ না
  • অভিষেক মিত্র ২২/০৭/২০১৫
    ভালো
  • T s J ২২/০৭/২০১৫
    সুন্দর
 
Quantcast