www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্যিকারের ভালবাসা

শিশির ঝড়া ভোর হতে
এই কথাগুলো আমি তোমার জন্যই সাজিয়েছি,
এই ফুলগুলো আমি তোমার জন্যই কুড়িঁয়েছি
আমার সত্য সরল ভালবাসা টুকু তোমার জন্যই জমিয়ে রেখেছি
হৃদয়ের আকাশে তোমার তরেই গড়েছি
আনন্দের ঝর্নাধারা,
ভালবাসার কথামালা।


আমার সব মিধ্যে কথার ফুলজুড়ির মাঝে
একটি চরম সত্যি কথা হলো
আমি তোমায় ভালবাসি,
জানি আমার সব কৃতকর্ম,মিথ্যার পরে মিথ্যাম বলার মাঝে
একথাগুলো তোমার বিশ্বাস হবেনা,
তবো বলি এ পৃথিবীতে সত্যিকারের ভালবাসা
তুমি শুধু তুমি।

মিথ্যার সাগরে আশার ভেলায় ভেসে ভেসে
আমি চলছি তোমার পানে,
সব অতীত জলাঞ্জলি দিয়ে
চলে আস আসার প্রাণে।
ভালবাসার মাল্য দিয়ে তোমায় যতন করে রাখব
আমার বুকের পানসিতে তোমায়
আজিবন ধরে রাখব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast