www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি আর আমি

তুমি আর আমি
======
মোঃ আব্দুল্লাহ আল মামুন

যদি কোন কোয়াশা ভেজা সকালে।
কোন এক নদীর তীর ঘেসে।
কচুরিপানার আড়াল দিয়ে,
একটি পানকৌড়ি বা পাতিহাঁস হয়ে।
যাচ্ছিলাম আমি কোন এক নদীর তীরে।


নয়তোবা কোন ডাহুক পাখি হয়ে।
আমি চলেছি, কোন আকাশে।
কোন এক জলাশয়ে তোমার সাথে।
হয়ে গেল মোর দেখা।
তুমি আমি দুজনে।


কোন এক ঝুপঝাড়ে,
কোন পুকুর ধারে,
ভাসিতেছি নিরালা জলের মাঝে।
কোন এক দিন, কোন নদীর ধারে।





তারিখ ২/১১/২০০৯
১৮ কার্তিক /১৪১৬
জামালপুর উচ্চ বিদ্যালয়, স্কুলে।(ক্লাসে বসে)
জামালপুর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast