www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম মানে কি পাগলামি

প্রেম মানে কি পাগলামি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন



প্রেম মানে না কোন আঈন
প্রেম মানে না কোন শাসন বারণ।
প্রেম দুটি মনের পরিপক্ষ পাগলামি।
প্রেম মানে তুমি আর আমি.।
আচ্ছা প্রেম মানে কি তুমি?


প্রেম মানে আমার অগোছালো ভাবনা।
আমি তুমি।
এই আমাদের মুক্ত ডানামেলা ভাবনা।


প্রেম মানে রোদেলা দুপুরে।
জোসনা নামে ভ্রান্ত পুকুরে
স্নিগ্ধ তোমাতে মিশে থাকা।
পাশে বসে তোমাকে দেখা।



প্রেম মানে কি পাগলামি?
প্রেম মানে ভাবনাতে শুধু তুমি।

নাকি আমি আর তুমি মিলে এক ভাবনা।
প্রেম মানে মনের সাধনা।
প্রেম মানে কি?
প্রেম মানে না কোন সীমানা।


এইতো প্রেম?
সেটা তুমি পাগলামি বললেও ভুল হবে না।
ধরেই নিলাম আমি।
প্রেম মানে পাগলামি।


প্রেম মানে নষ্ট চিন্তা না হয় বলে কেউ।
কারো মনে শান্ত ভালোবাসার ঢেউ।

প্রেম মানে হবেই পাগলামি।
মিশে যাবো এই ভাবনাতে তুমি আর আমি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast