www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তৃষ্ণা

আমি তৃষ্ণার্ত
তুমি মেঘনা!

গোলাপের পাপড়ির মত
তোমার পুরু দুই ঠোঁট -
যারা ধারন করছে
অমৃত সুধা;
আমাকে ডেকে চলেছে একজোট!!

আমি তৃষ্ণার্ত
তুমি মেঘনা!
তোমার ঠোঁট পেয়ালা আমাকে
ডাকছে অহর্নিশ।
তোমার দুই ঠোঁটে
আমার দুই ঠোঁট লাগিয়ে
আমি আমার তৃষ্ণা মেটাতে চাই।
চুষে নিতে চাই
তোমার অমৃত সুধা।

পারিনা;-
কোন এক অজানা কারনে
আমি তা পারিনা।

তুমি মেঘনা
তবুও আমি তৃষ্ণার্ত!!!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast