www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃক্ষ কালের সাক্ষী

বৃক্ষ কালের সাক্ষী
বৃক্ষের নিচে হৃদয়ের উত্তাপ
শিশুথেকে কৈশোর
কৈশোর থেকে যৌবন
অত:পর অনন্ত যৌবন

হৃদয় কে চুষে নেয় শরিরী উত্তাপ
হৃদয় বলে কথা শরিরী ভাষায়
শরিরী ভাষা বুঝে নেয় হৃদয়ের আহ্লাদ
একি উন্মাদনা
আহা একি প্লাবন দিন
স্থায়ী তো হয়না বেশি দিন
সেসব অাগুন ঝরা যৌবন দিন

শরীর নির্বাক
হৃদয়ের উত্তাপে নেমে আসে
অতীত দিনের স্মৃতিবহ প্রজ্ঞা
স্মৃতিবহ প্রজ্ঞা আর হৃদয়ের আজ্ঞা
এ নিয়ে চলে বয়সের ভারে ন্যুজ
দুটি পুরনো বগি
অতঃপর কেবলই মৃত্যুর প্রতীক্ষায়...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতা পড়ে আনন্দ পেলাম কবি
  • ভাল হয়েছে
  • আবিদ আল আহসান ১১/০৫/২০১৫
    Awesome
  • শিকড়ে জীবন জীবনে শেখরে উঠুন
  • কবিতা যখন কথা বলে ... তখন সব কিছুই সম্ভব ... অসাধারণ ভাবনাময় একটা কবিতা পড়লাম ।
 
Quantcast